সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নং ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় পৌছান।
ওবায়দুল কাদের গত ১১ জুন মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।







