পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

ছবি: সংগৃহীত
মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।
এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কের খবর সামনে আসার পর জেনসেনের ভবিষ্যত নির্ধারণে বুধবার পরিষদের সদস্যরা বৈঠকে বসেন। অ্যালিসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছেন মার্কিন গোয়েন্দারা।
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতের শীর্ষ এই কোম্পানির নেতৃত্ব দিয়ে আসছিলেন ৬৩ বছর বয়সী জেনসেন। বৃহস্পতিবার এনভিডিয়ায় তার ৩৩ বছরের ক্যারিয়ারের ইতি ঘটলো।
জেনসেনের এই পদত্যাগে বেশ কয়েকজন প্রার্থীর সামনে পরবর্তী সিইও হওয়ার দরজা খুলে গেল। তাদের মধ্যে আছেন কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস, শীর্ষ কর্মকর্তা ইয়ান বাক, অ্যাপ্লাইড ডিপ লার্নিং রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান কাটানজারো।






