শুক্রবার ঢাকায় কোথায় কী থাকছে?

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন। চিত্রকর্ম প্রদর্শনী, সুফি সংগীত, কাওয়ালি, কবিতা, বাঁশির সুর, স্ট্যান্ড-আপ কমেডি থেকে শুরু করে নাট্যপ্রদর্শনী—সব মিলিয়ে দিনটি কাটানোর সুযোগ থাকছে ভিন্ন ভিন্ন আয়োজনে। এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবারের উল্লেখযোগ্য আয়োজনগুলো-
১. ইনকোগ্রাফি
কালি-কলমে আঁকা সূক্ষ্ম চিত্রকর্ম ও অভিব্যক্তিপূর্ণ শিল্পরূপ নিয়ে অনুষ্ঠিত হবে একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইনকোগ্রাফি’। রংয়ের অনুপস্থিতিতে রেখা, আকৃতি ও বৈপরীত্যের সমন্বয়ে শিল্পীরা তুলে ধরবেন নানা গল্প ও অনুভূতি।
উদ্বোধন: ১৩ নভেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৬টা।
প্রদর্শনী চলবে: ১৩ থেকে ১৮ নভেম্বর।
সময়: বিকেল ৩টা থেকে রাত ৯টা।
স্থান: লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডি।
টিকিট: সবার জন্য উন্মুক্ত।
২. রাত-ই-রূহ
সুফি সংগীত ও কাওয়ালির এক মুগ্ধকর সন্ধ্যার আয়োজন ‘রাত-ই-রূহ’। সুরেলা কণ্ঠ, প্রাণবন্ত ছন্দ এবং আধ্যাত্মিক আবহের সমন্বয়ে সাজানো হয়েছে এই বিশেষ সংগীতানুষ্ঠান।
শিল্পী: সুরুর।
তারিখ: ১৩ নভেম্বর, শুক্রবার।
সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট।
স্থান: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক, রোড ৭, ব্লক এইচ, বনানী।
টিকিটের মূল্য: ৮০০–১২০০ টাকা।
৩. দ্য বেঙ্গল কানেকশন: ঠাকুর অ্যান্ড বর্মন
বাংলার চিরায়ত সংগীত ঐতিহ্য উদ্যাপনে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতসন্ধ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর ও বর্মনের কালজয়ী সুর ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
শিল্পী: শেমন্তী মঞ্জরী।
তারিখ: ১৩ নভেম্বর, শুক্রবার।
সময়: রাত ৮টা।
স্থান: বাটার নোট—এ জ্যাজ ক্যাফে, বনানী।
টিকিটের মূল্য: ১০০০ টাকা।
৪. পার্পল ভয়েসেস
কবিতাপ্রেমীদের জন্য অন্তরঙ্গ এক সন্ধ্যার আয়োজন ‘পার্পল ভয়েসেস’। আবেগঘন কবিতা, আবৃত্তি ও অর্থবহ ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে সাজানো হবে এই অনুষ্ঠান।
শিল্পী: মাহবুব জামিল পুলক ও শানারেই দেবী শানু।
তারিখ: ১৩ নভেম্বর, শুক্রবার।
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা।
স্থান: ব্লেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, বনানী।
টিকিটের মূল্য: ৫০০ টাকা।
৫. খার ১৩
মিশ্র মার্শাল আর্টস বা এমএমএর উত্তেজনাপূর্ণ লড়াই নিয়ে আয়োজন করা হয়েছে ‘খার ১৩’। লড়াইয়ের পাশাপাশি থাকছে বিশেষ সরাসরি সংগীত পরিবেশনা। মার্শাল আর্টস ও লাইভ মিউজিকের সমন্বয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
সংগীত পরিবেশনায়: নেমেসিস।
তারিখ: ১৩ নভেম্বর, শুক্রবার।
সময়: বিকেল ৫টা ৩০ মিনিট।
স্থান: অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, জোয়ারসাহারা।
টিকিটের মূল্য: ৭৫০–১৫০০ টাকা।
৬. ব্যাড আইডিয়া
হাস্যরসপ্রেমীদের জন্য থাকছে দুই ঘণ্টার স্ট্যান্ড-আপ কমেডি অনুষ্ঠান ‘ব্যাড আইডিয়া’। এতে পাঁচজন কমেডিয়ান মজার গল্প, জীবনের পরিচিত নানা বিড়ম্বনা ও হাস্যকর অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।
কমেডিয়ান: জাদিদ, শাদিদ, সাফনান ও ইফতি।
তারিখ: ১৩ নভেম্বর, শুক্রবার।
সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা।
স্থান: অ্যালবিয়ন আর্ট গ্যালারি, ৫৫ লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা।
টিকিটের মূল্য: ৬০০ টাকা।
৭. অ্যান ইভনিং অব বাঁশুরি
বাঁশির সুরে সাজানো হবে এক স্নিগ্ধ সংগীতসন্ধ্যা। বাঁশুরির মায়াবী সুর ও চিরায়ত সুরের মূর্ছনায় শ্রোতাদের জন্য থাকছে এক শান্ত ও মনোমুগ্ধকর সংগীত অভিজ্ঞতা।
শিল্পী: ওস্তাদ মুর্তজা কবির মুরাদ।
তারিখ: ১৩ নভেম্বর, শুক্রবার।
সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট।
স্থান: ভিনাইল ম্যাডনেস, ধানমন্ডি।
টিকিটের মূল্য: ৫০০ টাকা।
৮. ডাকঘর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক অবলম্বনে মঞ্চস্থ হবে নাট্যপ্রযোজনা ‘ডাকঘর’। অমলের যাত্রার মধ্য দিয়ে স্বপ্ন, কল্পনা এবং বাস্তবতার সীমা পেরিয়ে মুক্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে নাটকটিতে।
তারিখ: ১২ ও ১৩ নভেম্বর।
সময়: বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা।
স্থান: স্টুডিও থিয়েটার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা।
টিকিটের মূল্য: ২০০–৫০০ টাকা।
৯. চাঁদনি পসরে
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প অবলম্বনে শ্রুতি নাট্যপ্রযোজনা ‘চাঁদনি পসরে’। নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদুর রহমান।
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
সময়: সন্ধ্যা ৬টা।
স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।






