ক্রিকেট

জ্যোতিরা পারলেন না, পাকিস্তানের বড় জয়

মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফি

জ্যোতিরা পারলেন না, পাকিস্তানের বড় জয়

আইসিসি ইমার্জিং উইমেনস নেশনস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্বের এই ম্যাচে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান নারী দল।  

আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে ইমার্জিং টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেটে ১১২ রান করে সহজ জয় তুলে নেয় পাকিস্তান নারী দল।

পাকিস্তানের হয়ে ওপেনার সাদাফ শামাস অপরাজিত ৩৭ রান করেন। মুনিবা আলী অপরাজিত ৩১ রান করেন এবং আয়েশা জাফর ২৭ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের দুই স্পিনার সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

প্রথমে ব্যাটে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া রাবেয়া খান ও সাথী রানী উভয়ই ১১ রান করেন।

পাকিস্তানের পক্ষে তুবা হাসান শিকার করেন তিনটি উইকেট। নাশরা সান্ধু নেন দুটি উইকেট। এছাড়া ওয়াহিদা আক্তার, উম্মে-ই-হানি, মমিনা রিয়াসাত একটি করে উইকেট নেন।

বিষয়:নাশরা সান্ধু নিগার সুলতানা জ্যোতি পাকিস্তান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…