ফুটবল

নেইমারের জোড়া গোল, মেসি-এমবাপের একটি করে

নেইমার, মেসি ও এমবাপের ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার, মেসি ও এমবাপের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি, যেখানে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে জাপানি ক্লাব গাম্বা ওসাকাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। নিজেদের ছন্দ ধরে রেখে গোলের দেখা পেয়েছেন নেইমার-মেসি-এমবাপেরা।

সোমবার সুইতা সিটি স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে ডান পায়ের শটে লিগ ওয়ান জায়ান্টদের লিড এনে দেন পাবলো সারাবিয়া। চার মিনিট পর স্পট কিক থেকে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন।

ছয় মিনিট পর কেইসুকে কুরোকাওয়া বল জালে জড়ালে গাম্বা ওসাকা ব্যবধান কমায়।

ম্যাচের ৩৭ মিনিটে ভিতিনহার পাসে বল পেয়ে দূরহ কোণ থেকে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ লেফট ব্যাক নুনো মেন্ডেস।

দুই মিনিট পর মেসি-নেইমার জুটির ঝলক দেখে দর্শকরা। ব্রাজিলিয়ান সুপারস্টারের বাড়িয়ে দেয়া বল নিয়ে বাঁ-পায়ে শটে জাল খুঁজে নেন এলএম থার্টি।

বিরতির পর আবারও মেসি-নেইমার জুটির রসায়নে ৬০ মিনিটে মেলে গোলের দেখা। এবার অবশ্য মেসির দেয়া বল থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি আনেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।

খেলার ৭০ মিনিটে স্বাগতিকরা দ্বিতীয় গোলের মুখ দেখে। কো ইয়ানাগিসাওয়ার অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে নিশানাভেদ করেন ফরোয়ার্ড হিরোতো ইয়ামামি।

গাম্বা ওসাকা কফিনে শেষ পেরেক ঠুকে দেন কাইলিয়ান এমবাপে। ৮৬ মিনিটে স্পট কিক থেকে জালের দেখা পান পিএসজির ফরাসি তারকা।

বিষয়:এমবাপে নেইমার পিএসজি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…