ফুটবল

নেইমারকে রাখলে আমাকে ছাড়তে হবে: এমবাপে

নেইমার ও এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কাইলিয়ান এমবাপের সম্পর্কটা ভালো যাচ্ছে না বলে আগেই খবর বেরিয়েছিল। এমনকি পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সঙ্গেও নাকি ফ্রেঞ্চ ফরোয়ার্ডের বনিবনা হচ্ছে না।

স্প্যানিশ মিডিয়া ওকে ডায়েরির প্রকাশিত খবর অনুযায়ী পিএসজিতে থাকার জন্য দলটির কর্তৃপক্ষকে তিনটি শর্ত দিয়েছেন এমবাপে। শর্ত পূরণ না হলে তিনি ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন।

এমবাপের পিএসজিকে দেয়া প্রথম শর্তই হল, নেইমারকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্তে তিনি গালতিয়েরের পরিবর্তে জিনেদিন জিদানকে কোচ হিসেবে আনতে বলেছেন। তৃতীয় এবং শেষ শর্তে ২৩ বর্ষী ফুটবলার ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে দলে আনার দাবিও করেছেন।

পিএসজির সঙ্গে এমবাপের ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে। তার আগেই চুক্তির শর্ত মেনে চাইলে তিনি ক্লাব ছাড়তে পারেবেন।

বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফ্রেঞ্চ তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও ভালোই রয়েছে। তবে নেইমারের সঙ্গে তার সমস্যা আছে।

বিষয়:এমবাপে কেন গালতিয়ের নেইমার পিএসজি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…