তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: ঘটনা কী?

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: ঘটনা কী?

বৃহস্পতিবার রাত থেকে প্রযুক্তি জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটের মতো সেবা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে। পশ্চিমা দেশগুলোতে অনেক অফিসের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিশ্বজুড়ে আউটলুক অচল হয়ে পড়া এবং ৭৪টি দেশে টিমস ও কোপাইলটের সেবা ব্যাহত হওয়ার ১২ ঘণ্টারও বেশি সময় পর মাইক্রোসফট জানিয়েছিল, বহুল ব্যবহৃত সেবাগুলো সচলের উদ্যোগে সামান্য সাফল্য এসেছে।

নিজেদের ওয়েবপেজে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সার্ভারের পরিস্থিতি মূল্যায়ন ও সক্ষমতা বাড়ানোর উপায় খুঁজতে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্ট মাইক্রোসফট জানিয়েছে, বিঘ্নিত বা বন্ধ থাকা সেবা আগের অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে আশানূরূপ অগ্রগতি হচ্ছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরাও জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, তাদের আউটলুক ইমেইলের ইনবক্সে আবারো মেইল আসা শুরু করেছে। আবার অনেকেই বলছেন, তারা এখনো মেইলবক্সে প্রবেশ করতে পারছেন না।

এক্সে দেওয়া বিবৃতিতে মাইক্রোসফট আরও জানায়, কিছু ব্যবহারকারীরা এখনো সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন।

বিষয়:কোপাইলট টিমস মাইক্রোসফটের সেবা বিপর্যয়
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…