চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল দল থেকে বাদ পড়ার কারণ ভিন্ন কিছু, বলছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিলের জার্সিতে উল্লাসরত, মুখে হাসি ও জিহ্বা বের করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের জার্সিতে নেইমারের উদযাপন

দীর্ঘসময় জাতীয় দলের বাইরে আছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচেও ফিরতে পারেননি ব্রাজিলীয় তারকা। তাকে দলে না রাখার কারণ হিসেবে ফিটনেসের কথা বলেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। সে ব্যাপারে ইতালিয়ান কোচের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা।

চিলি ও বলিভিয়া ম্যাচের জন্য দল দেয়ার আগে নতুন করে চোটে পড়ার খবর আসে নেইমারের, বাদ পড়া নিয়ে তাই খুব একটা আলোচনা হয়নি। কিন্তু নেইমারের একটি মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। সান্তোস ফরোয়ার্ড বলেছেন, ‘আমাকে বাদ দেয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোন সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর তা সম্মান করি। যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

নেইমারকে দলে না রাখা প্রসঙ্গে ইতালিয়ান আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কেমন এবং কী করতে পারে। তাকে আমরা যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সেজন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

Banglabid

লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা। পাঁচদিন পর খেলবে বলিভিয়ার বিপক্ষে।

বাছাইয়ের ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা আছে তিনে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইনেইমারব্রাজিললাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT