চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, আহত খেলোয়াড়ের জন্য সহানুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ ম্যাচে ফেরার মঞ্চে দুর্দান্ত খেলেছেন কিউই টপঅর্ডার। টাইগারদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেলেও বড় দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের চলতি আসরে ফের হারাচ্ছে উইলিয়ামসনকে । আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন কিউই অধিনায়ক।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ব্যাট করার সময় চোট পান উইলিয়ামসন। শর্ট-মিড উইকেট থেকে নাজমুল হোসেন শান্তর ছোড়া একটি বলে আঘাত পান তিনি। বৃদ্ধাঙ্গুলিতে বল লাগে। সঙ্গে সঙ্গেই ফিজিও মাঠে প্রবেশ করেন। পরে হাতে ব্যান্ডেজ নিয়েও ব্যথার কারণে ম্যাচের ৩৯তম ওভারে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

ম্যাচ শেষে উইলিয়ামসনের হাতে স্ক্যান করানো হয়। দুঃসংবাদই পেয়েছেন কিউই টপঅর্ডার ব্যাটার। আঘাত পাওয়া আঙুলের হাড়ে ফাটল ধরা পড়েছে স্ক্যান রিপোর্টে। এ কারণে আগামী কয়েক ম্যাচ মাঠে দেখা যাবে নিউজিল্যান্ড অধিনায়ককে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

Banglabid

কিউই কোচ গ্যারি স্টেড এখনও অবশ্য উইলিয়ামসনকে নিয়ে আশাবাদী। বলেছেন, ‘তার অবস্থা আমরা অনুভব করতে পারছি, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছে। এরপরই এটা ঘটেছে। যদিও এটা হতাশাজনক খবর। প্রাথমিকভাবে তার চোট শনাক্তের পর আমরা কিছুটা আশাবাদী সে বিশ্রাম ও পুনর্বাসনের পর আবারও খেলতে পারবে। কেন (উইলিয়ামসন) স্পষ্টতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সে বিশ্বমানের খেলোয়াড় ও অধিনায়ক। তাকে টুর্নামেন্টের শেষদিকে ফেরার জন্য আমরা সব ধরণের সহযোগিতা করবো।’

সর্বশেষ আইপিএলে হাঁটুর চোটে পড়েছিলেন উইলিয়ামসন। অনিশ্চিত ছিল তার বিশ্বকাপে খেলা। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড।

১৮ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে লড়বে নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচোটনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT