ক্রিকেট

কাউকে অবসর নিতে বাধ্য করা হয়নি: উইলিয়ামসন

Cricket players celebrating on the field during a match in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Two cricket players celebrating a successful play during a match in Bangladesh, with spectators in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়েগনারের অবসর নিয়ে নানা নাটক চলছে। এরমধ্যে দলটির সাবেক খেলোয়াড় রস টেলর ওয়েগনারের অবসরকে বাধ্যতামূক বলে মন্তব্য করেছেন। টেলরের সেই মন্তব্যের পর মুখ খুলেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। বলেছেন, কাউকে অবসর নিতে বাধ্য করা হয়নি।

ইএসপিএন ক্রিকইনফোর এক টিভি শোতে টেলর বলেছেন, ‘আমার মনে হচ্ছে এখন কিছুটা অনুমান করতে পারছি। আমার মনে হচ্ছে এটি বাধ্যতামূলক অবসর। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার পর আপনি যদি ওয়েগনারের সংবাদ সম্মেলনের কথা শোনেন, তিনি অবসর নিচ্ছেন। তারপর তাকে পাওয়ার কথাও বলেছিলেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামসনকে টেলরের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি জবাব দেন, ‘আমার মনে হয় না কাউকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। আমার মনে হয়েছে গত সপ্তাহে সে দুর্দান্ত সময় পার করেছিল। সেটার প্রতিফলন হতে পারে।’

‘ড্রেসিংরুমে আমরা বেশ ভালো সময় কাটিয়েছি। সবসময় ভালো কাটে না। অবশ্যই, মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলে, কিন্তু এটা তার চেয়ে বেশি কিছু। সে দলের জন্য অসাধারণ কিছু করেছে।’

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘হ্যা, যথেষ্ট ভালো আছে। সবসময় আমরা যেটা করার চেষ্টা করি সেটা হল উন্নতি করার এবং দল হিসেবে গড়ে ওঠার। অনেক বছর ধরে আমরা সেটাই করার চেষ্টা করছি। সবসময় ভিন্ন ধরনের পরিবেশ পাবেন, খেলোয়াড় আসবে যাবে।’

বিষয়:অস্ট্রেলিয়া উইলিয়ামসন ওয়াগনার টেলর নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…