রাজনীতি

জুমার পরে শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

নেতাকর্মীর ছবি, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় জুমার পরে ঢাকার শাহবাগে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।। তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।

শুক্রবার ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি জানান, আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।

তিনি আরো জানান, গতকালের মত ভাংচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

নাহিদ ইসলাম বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারি গ্রুপ যাতে কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম করতে না পারে, সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

বিষয়:এনসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…