আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় ভোগান্তিতে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় ভোগান্তিতে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে সাময়িক স্থগিতাদেশের কারণে ভ্রমণ বিপর্যয়ে পড়েছেন ১৫ লাখের বেশি যাত্রী। দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রী ভ্রমণের পরিকল্পনা করেছিলেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৪টার পর টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের কার্যক্রম ব্যাহত হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়।

পরিস্থিতির কারণে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয় এবং বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হয়। তবে আকাশসীমা খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

জমে থাকা ফ্লাইটের চাপ সামলাতে এয়ারলাইনস ও বিমানবন্দরগুলো কাজ করছে। ফলে যাত্রীদের ফ্লাইটে বিলম্বসহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

বিষয়:ফ্লাইট যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…