চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

তুরস্ক ও সিরিয়ায় সোমবারে ঘটে যাওয়া ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১২ হাজার ছাড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।

আজ বুধবার শোক পালন করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন, বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এবং ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। যা দুটি দেশেই চলতি শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ১২ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তুর্কি কর্মকর্তারা বলছেন, দেশটিতে আট হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়া থেকে সঠিক পরিসংখ্যান পাওয়াটা দুষ্কর।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি প্রদেশ। সেখানকার পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকাজে গতি আনতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কবাংলাদেশবাংলাদেশে রাষ্ট্রীয় শোকভয়াবহ ভূমিকম্পরাষ্ট্রীয় শোকসিরিয়ায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT