বাংলাদেশ

প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানাচ্ছেন নরেন্দ্র মোদি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা এক বৈঠকে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। তিনি সেখানে লিখেছেন ‘নববর্ষের শুভেচ্ছা’।

এর আগে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

বিষয়:নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা শুভেচ্ছা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…