চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন অতিথি আসছে, এবছর খেলবেন না ওসাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
একজন মহিলার সঙ্গে দুইজন পুরুষ বসে আছেন, সবাই হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেন থেকে আগেই নাম কেটে নিয়েছেন নাওমি ওসাকা। অজানা ছিল কারণ। বুধবার জানালেন মা হতে চলেছেন। এবছর কোর্টে নামছেনও না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান ধারণের ছবি পোস্ট করে সব কথা জানিয়েছেন জাপানি টেনিস সেনসেশন।

‘জানি ভবিষ্যতে আমাকে আরও এগিয়ে যেতে হবে, যা খুঁজছি তা হল কোর্টে আমার বাচ্চা খেলা দেখবে এবং বলবে, দেখো আমার মা খেলছে। ২০২৩ সাল আমাকে অনেককিছু শেখাবে এবং আশা করছি ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরে আসবো। সবার জন্য অফুরন্ত ভালোবাসা।’

২৫ বর্ষী তারকা গত সেপ্টেম্বর থেকে কোনো ম্যাচ খেলেননি। অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহারের খবর সবাইকে বিস্মিত করেছিল।

Banglabid

মার্কিন যুক্তরাষ্ট্রের র‌্যাপার কোর্ডি ও ওসাকার প্রেম ২০১৯ সাল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, গত কয়েকমাস দু’জনে ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

ওসাকা সবশেষ গত সেপ্টেম্বরে টোকিওর প্যান প্যাসিফিক টুর্নামেন্টে অংশ নিলেও পেটের ব্যথায় দ্বিতীয় রাউন্ডে সরে দাঁড়ান। এপর্যন্ত তিনি চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। ২০২২ সালে ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা নারী খেলোয়াড় হলেও চোটের কারণে ফ্রেঞ্চ ও ইউএস ওপেন আর উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করতে হয় বর্তমানে ৪৭ নম্বরে থাকা তারকাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তঃসত্ত্বাঅস্ট্রেলিয়ান ওপেনজাপাননাওমি ওসাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT