রোজা ভাঙতে না চাওয়ায় বাদ পড়েছিলেন এই ডিফেন্ডার

Two football players in action during a match, vying for control of the ball on the field. Channel i News – চ্যানেল আই নিউজ
রোজা ভাঙতে না চাওয়ায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব নতেঁ’র ডিফেন্ডার জাউয়েন হাদজামকে দল থেকে বাদ দিয়েছিলেন কোচ অ্যান্টোনে কম্বোয়ারে। গত রোববার রেইমের বিপক্ষের ম্যাচে ২০ বর্ষী আলজেরিয়ানের সাথে ঘটনাটি ঘটে।
ঘটনার ব্যাখ্যায় কম্বোয়ারে গণমাধ্যমে বলেছেন, ‘এখানে কোন বিতর্কের সুযোগ নেই। যারা রোজা রাখতে চায়, আমি তাদের সমর্থন করি। খেলার দিন রোজা রাখতে পারবে না। এটা শাস্তি নয়। আমি নিয়ম করেছি। এটা তার সিদ্ধান্ত এবং আমি একে সম্মান করি।’
ম্যাচে ঘরের মাঠে রেইমের কাছে ৩-০ ব্যবধানে হারে নতেঁ। অন্যদিকে ইংল্যান্ড এবং এফএ রোজা ভাঙার জন্য ম্যাচ অফিসিয়ালসদের স্বাভাবিক সময় ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






