৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড
আলজেরিয়ার বিদায়

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
নিজেদের ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নকআউটে জয় পেল সুইজারল্যান্ড। শেষ বত্রিশে আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে সেরা ষোলোর টিকিট কাটল ইউরোপের দেশটি। ১২ বছর পর বিশ্বকাপে এসে বেশ দুর্দান্তভাবে এগোচ্ছে তারা।
প্রথমবার বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখল সুইস দল। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ইতিহাস গড়ে পরের রাউন্ডে তাই গ্রানিত জাকারা। ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকে সুইজারল্যান্ড। ২১তম মিনিটে ব্রিল এম্বোলোর গোলে লিড নেয়। ৪৬তম মিনিটে ড্যান এনডয়ের জয়সূচক গোলে ব্যবধান বাড়ায়। ওই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে।
২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোতে দলটি মুখোমুখি হবে কলম্বিয়া এবং ঘানার মধ্যকার জয়ীর বিপক্ষে। ম্যাচটি গড়াবে জুলাইয়ের ৭ তারিখ, বাংলাদেশ সময়য় রাত ২টায়।






