চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে শিল্পগুরুর শেষ জানাজা, বনানীতে দাফন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ৩০, জুন ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চ্যানেল আই পরিবারের দীর্ঘদিনের আপনজন মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আবেগপ্রবণ হয়ে ওঠে চ্যানেল আই প্রাঙ্গণ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় তাঁর শেষ জানাজা।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় তাঁর কর্মজীবনের আরেক স্মৃতিবিজড়িত স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।

দুপুর সোয়া ২টায় চ্যানেল আইয়ে মুস্তাফা মনোয়ারের জানাজা সম্পন্ন হয়

চারুকলা থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। দেশের এই গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে মুস্তাফা মনোয়ারের ছিল দীর্ঘ ও গভীর সম্পর্ক। তাঁর নামে প্রতিষ্ঠিত ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’ও বহন করছে সেই সৃজনশীল উত্তরাধিকার।

দুপুর ২টার দিকে মুস্তাফা মনোয়ারকে বহনকারী অ্যাম্বুলেন্স আসে চ্যানেল আই প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সোয়া ২টার দিকে অনুষ্ঠিত জানাজায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন অঙ্গনের মানুষ।

চ্যানেল আইয়ের কর্মচারি-কর্মকর্তা ছাড়াও জানাজায় অংশ নেন শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সংস্কৃতিকর্মী

জানাজা শুরুর আগে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, মুস্তাফা মনোয়ার, তিনি আমাদের সবার গুরুজন। তাঁর সাথে আমাদের সখ্যতা দীর্ঘদিনের। বছর চারেক আগে তার নামে আমরা চ্যানেল আই প্রাঙ্গণে একটি স্টুডিওর নামকরণ করেছি।

তিনি বলেন, দীর্ঘ কয়েক দশকের শিল্পসাধনা, টেলিভিশন, চিত্রকলা, পাপেট আন্দোলন এবং সাংস্কৃতিক জাগরণে মুস্তাফা মনোয়ারের অসামান্য অবদান বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Reneta

পরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তাঁর শেষ জানাজার নামাজ। জানাজায় অংশ নিয়ে সবাই মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

জানাজা শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় পাওয়া এই শিল্প-সংস্কৃতির মহীরুহকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রশিল্পীচ্যানেল আইজানাজামুস্তাফা মনোয়ারলিড বিনোদনশিল্পগুরুশেষ শ্রদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT