আন্তর্জাতিক

মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিরাপত্তা বাহিনী ও পুলিশ গাড়ি রাতের শহরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের শহরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে দোকান ও আলোর ঝলকানি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাইয়ে শহরতলির মালাদে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ১৫ বছরের এক কিশোরী ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১০ এপ্রিল) পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় বিরক্ত হয়ে আত্মহত্যা করেন ওই কিশোরী। শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের পশ্চিম শহরতলির মালভানি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা বলেন, কিশোরীর লাশ উদ্ধারের পর পুলিশ তার বাবা-মাকে খুঁজে বের করেছে। যদিও আত্মহত্যার পিছনে সঠিক কারণ এখনও অজানা। পুলিশ সন্দেহ করছে মেয়েটি বিরক্ত ছিল, কারণ তার পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিল। পুলিশ জানিয়েছে এই বিষয়ে তদন্ত এখনও চলছে।

বিষয়:আত্মহত্যা কিশোরী ভারত মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…