চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের পরিবারের গুরুতর অভিযোগ নাকভির কর্মকাণ্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কারাবন্দী পাকিস্তান ক্রিকেট দলের ১৯৯২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, অভিযোগ পরিবারের। তাকে হত্যাচেষ্টা চলছে— এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইমরানের দুই বোন ডা. উজমা খান ও আলিমা খান।

ইমরানের দুই বোনের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাদের হুমকি দিচ্ছেন। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তারা।

সংবাদ সম্মেলনে উজমা দাবি করেছেন, সাম্প্রতিক সাক্ষাতে ইমরান নিজেই তাকে বলেছেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে; আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।’

ইমরানকে পরিবারের চাওয়া মতো চিকিৎসকদের কাছে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না, জানিয়েছেন আলিমা। বলেছেন, ‘মহসিন নাকভি আমাদের হুমকি দিচ্ছেন; তারা রক্তের স্বাদ পেয়েছেন। ইমরান বা আমাদের কারও যদি কিছু হয়, ভবিষ্যতে কাউকেই আমরা ছাড়ব না।’

‘সরকার আমাদের প্রস্তাবিত বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম প্রত্যাখ্যান করেছেন এবং বিকল্প নাম দিয়েছেন। এমনকি পরিবারের প্রতিনিধির নামও তারা মানেনি। এটি অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।’

Reneta

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একাধিক সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে ‘ন্যায্য আচরণের’ জন্য আবেদন জানিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, কপিল দেব, অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড তাদের মধ্যে আছেন। অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইক ব্রিয়ারলি, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ ও জন রাইট ইমরানের বিপক্ষে খেলেছেন এমন।

তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। তারা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানওয়াকার ইউনুসওয়াসিম আকরামপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT