রাজনীতি

ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ

ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এনডিটিভি ও পিটিআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে যান। তখন থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ওয়াশিংটনভিত্তিক এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ। সব দলের মানুষ আমাকে গ্রহণ করেছেন, ঠিক যেমনটি করেছিলেন ১৯৭৫ সালে।

সেসময় শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছাও পুনর্ব্যক্ত করেন। তবে দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত তার ছেলে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের জানান, ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সময় ঘনিয়ে এলে তা জানানো হবে।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নিজের সরকারের বিরুদ্ধে ওঠা প্রশ্নের কথাও স্বীকার করেন শেখ হাসিনা।

তার বক্তব্য অনুযায়ী, তাকেসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।

বিষয়:ভারত শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…