ফুটবল

ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির

ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির

যুব ফুটবল উন্নয়ন, কোচিং এবং খেলোয়াড় আদান-প্রদানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে জাপানের জে২ লিগের ক্লাব এফসি ইমাবরির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের শামস-উল-হুদা ফুটবল একাডেমি। উভয়পক্ষের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে। শুক্রবার বাফুফের সহ-সভাপতি এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী বৈঠকে অংশ নেন। বৈঠকে এফসি ইমাবারির প্রতিনিধি তাকুয়া ইয়ামাদা, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং মিতসুবিশি কর্পোরেশনের এইতো মাতসুইউকি উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো যুব ফুটবল উন্নয়ন, কোচিং এবং খেলোয়াড় বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। যা তরুণ ফুটবলার ও কোচদের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

বিষয়:এইতো মাতসুইয়ুকি এফসি ইমাবরি তাকুয়া ইয়ামাদা মরান হোসেন তুষার মো. নাছের শাহরিয়ার জাহেদী শামস-উল-হুদা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…