ক্রিকেট

নাহিদের না থাকাটা বড় ক্ষতি, তবে পেস আক্রমণে আস্থা বাশারের

নাহিদের না থাকাটা বড় ক্ষতি, তবে পেস আক্রমণে আস্থা বাশারের

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেই নাহিদ রানা। টাইগার পেসারের অনুপস্থিতিকে বড় ধাক্কা হিসেবে দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের ওপর আস্থা রাখছেন তিনি।

শুক্রবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে কথা বলার সময় বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বলেছেন, ‘নাহিদ রানা না থাকাটা অবশ্যই একটা বড় ক্ষতি, কিন্তু চোটের ওপর তো কারো হাত থাকে না। তবে তার অনুপস্থিতিতে যারা খেলছেন, আমি তাদেরও ছোট করছি না।’

‘তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলাম-যারা খেলছে তারাও চমৎকার বোলিং করছে। নাহিদ রানা দলে এক্স-ফ্যাক্টর হিসেবে কাজ করত, তবে বর্তমান পেস অ্যাটাক নিয়েও আমরা বেশ আশাবাদী। তারাও অনেক ভালো করেছে। আমাদের বাকি পেসাররাও ভালো করছেন।’

বিষয়:নাহিদ বাশার বিসিবি মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…