ফুটবল

টরেন্টোর বিপক্ষে ম্যাচে ফিরবেন মেসি

মেসি ফুটবল মাঠে অনুশীলন করছেন, সবুজ গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ফুটবল মাঠে অনুশীলন করছেন, সবুজ গাছের পেছনে, প্রস্তুতি নিচ্ছেন টরেন্টোর বিপক্ষে ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনুশীলনে ফিরেছেন খানিক চোটে থাকা লিওনেল মেসি। এলএম টেনকে দেখে বেশ সতেজ আর সাবলীলই মনে হয়েছে। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির পরের ম্যাচ টরেন্টো এফসির বিপক্ষে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায়। অনুশীলনে ফিরলেও সেই ম্যাচে কি খেলতে পারবেন মেসি?

ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, টরেন্টোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে বিশ্বজয়ী ফুটবলার না থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামানো হবে বলে আশা করা হচ্ছে।

ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট নিয়ে অস্বস্তিতে ছিলেন ৩৬ বর্ষী মেসি। আন্তর্জাতিক বিরতির শেষে আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া আটলান্টা ইউনাইটেডের সঙ্গে খেলতে নামে মিয়ামি। সেই ম্যাচে ৫-২ গোলে হেরে ধাক্কা খায় জয়ের মধ্যে থাকা মেজর লিগ সকারের ক্লাবটি।

মিয়ামির অনুশীলন শুরুর আগে দেয়া সাক্ষাৎকারে কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘মেসি এবং আলবা আজকে দলের সঙ্গে পুরো সেশন অনুশীলন করবে। এরপর আমরা দেখব তারা খেলতে পারবে কিনা।’

এর আগে ইকুয়েডরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর থেকে মেসিকে ঘিরে চোটজনিত শঙ্কা জাগে। সেই ম্যাচে ক্লান্ত অনুভব করায় শেষদিকে তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অধিনায়ককে ছাড়াই স্কোয়াড সাজান তিনি।

বিষয়:আর্জেন্টিনা এমএলএস টরেন্টো টাটা মার্টিনো মিয়ামি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…