ফুটবল

আবারও গোলহীন মেসি-সুয়ারেজ, হেরেই বসলো মিয়ামি

মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ফুটবল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় সাড়ে তিন বছর পর লিওলেন মেসি ও লুইস সুয়ারেজের জুটি দেখছে ফুটবলবিশ্ব। মাঠের পারফরম্যান্সে অবশ্য পূরণ হচ্ছে না প্রত্যাশা। শুক্রবার প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে জয় পায়নি মিয়ামি। সেদিন গোলশূন্য ড্রয়ের পর এবার মেজর সকারের ক্লাব এফসি ডালাসের কাছে হেরেই বসেছে মেসিবাহিনী।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ডালাসের কটন বোল স্টেডিয়ামে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে লিড নেয় ডালাস। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জেতানোর প্রাণপণ চেষ্টা করছিলেন ৩৬ বর্ষী মেসি।

এদিন মেসির প্রথম দুটি শট ফিরিয়ে দেন ডালাসের গোলরক্ষক মিকায়েল কোলাদি। ম্যাচের ২৭ মিনিটে উরুগুয়ের তারকা সুয়ারেজের পাস করা বলে মেসির তৃতীয় শটটি চলে যায় গোলবারের বাঁ-পাশ দিয়ে।

ম্যাচের পুরোটা সময়জুড়ে খেলেননি বিশ্বজয়ী মেসি। ৬৪ মিনিটে অধিনায়ক মেসিসহ লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসকে তুলে নেন কোচ টাটা মার্টিনো। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মেসি-সুয়ারেজদের।

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেজর লিগ সকারের নতুন মৌসুম। মিয়ামি প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সল্ট লেকের বিপক্ষে। তার আগে আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মিয়ামি। যার প্রথম দুটি সৌদি আরবে। ২৯ জানুয়ারি নেইমারের দল আল হিলালের সঙ্গে প্রথমটি খেলার পর দ্বিতীয়টিতে  ১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরের বিপক্ষে।

বিষয়:এমএলএস প্রীতি ম্যাচ মার্টিনো মিয়ামি মেসি সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…