চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার জার্সিতে মেসির ফেরা নিয়ে যা বলছেন স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মাস দুয়েক আগে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন বিশ্বজয়ী। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ছিলেন না কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের দুই বাছাইপর্বের ম্যাচে। অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার সঙ্গে দুটি ম্যাচ খেলবে বিশ্বজয়ী দল। সেই ম্যাচের মধ্য দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মেসিকে দেখা যাবে-এমন আশাবাদ কোচ লিওনেল স্কালোনির।

ব্যারানকুইলায় মঙ্গলবার রাতে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে মাঠের লড়াই।

সেই ম্যাচের আগে জাতীয় দলে মেসির ফেরা নিয়ে জানতে চাইলে ৪৬ বর্ষী স্কালোনি বলেছেন, ‘অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের জন্য যখন দলের তালিকা প্রস্তুত করব তখন তার সঙ্গে যোগাযোগ করব। যেমনটা দল ঘোষণার আগে অন্যন্য সবাই সঙ্গেই করে থাকি। তখন আমরা দেখব সে আবারও জাতীয় দলের ফিরতে পারেন কিনা। তবে তার ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’

কিংবদন্তি মেসিকে ছাড়াও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি বলেছেন, ‘লিওর উপর নির্ভরশীল হওয়া একটি ফুটবল দলের পক্ষে কঠিন তাকে ছাড়া এগিয়ে যাওয়া। কারণ সে যে দলেই থাকবে সেখানেই এমন ঘটবে। দলের একজন সেরা ফুটবলার। তবে আমার এই দলটির একটি ভালো দিক হলো, তারা লিওর মানের মতো খেলোয়াড়কে মাঠের বাইরে রেখেও এগিয়ে যেতে পারছে।’

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে চোট পান মেসি। সেই অবস্থাতে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু ৬৪ মিনিটে দ্বিতীয়বার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে বাইরে আছেন মহাতারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনামেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT