চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে টপকে যে রেকর্ড গড়লেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রীড়াবিদ হিসেবে সবচেয়ে বেশি আয় করে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এটি সবমিলিয়ে রোনালদোর ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গত জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। রেকর্ড পরিমাণ বেতনে সৌদি ক্লাবে যোগ দিয়েই গড়েছেন এ কীর্তি। ফোর্বসের জরিপে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলেট সিআর সেভেন।

তালিকার শীর্ষ ১০ খেলোয়াড়ের মধ্যে পরের অবস্থানে অবশ্য আছেন মেসি। তৃতীয় অবস্থানে আছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।

২০১৭ সালের পর প্রথমবার ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় ঠাঁই পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। ১ মে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর এক বছরে আয় ১৩ কোটি ৬০ লাখ ডলার।

পর্তুগিজ ফুটবলারের রেকর্ড ভাঙা আয়ের মধ্যে মাঠের খেলায় উপার্জনের পরিমাণ ৪৬ মিলিয়ন ইউএস ডলার। বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, স্পন্সরশিপ চুক্তিসহ অন্যান্য মাধ্যমে মাঠের বাইরে থেকে তার আয় ৯০ মিলিয়ন ডলার।

২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মাঝে শীর্ষস্থান দখল করার পথে মেসির আয় ছিল ১৩ কোটি ডলার। ওই সময় তিনি জায়গা করে নিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সেই স্বীকৃতি এক বছরের বেশি ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইন মহাতারকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরগিনেস বুকফোর্বসমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT