চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি বলছেন, নতুন বিদেশিরা এমএলএসকে শক্তিশালী করছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল উদযাপন করছেন, ফুটবল ম্যাচে মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন খেলতে। এরপর থেকে বদলে গেছে আমেরিকার ফুটবল লিগ মেজর লিগ সকার। তরুণ এবং নতুন খেলোয়াড় লিগটিতে যোগ দিচ্ছেন। ৩৭ বর্ষী মহাতারকা বলছেন, নতুনরা লিগকে শক্তিশালী করছেন।

মেসি বলেছেন, ‘এটি শারীরিক শক্তি প্রয়োগের লিগ, যেখানে অনেক তরুণ খেলোয়াড় শারীরিক বৈশিষ্ট্য দিয়ে দুর্বলতাগুলো মোকাবেলা করছেন। এটা দেখে হয়তো তেমন মনে হয় না, কিন্তু দলগুলো বেশ দৌড়াদৌড়ি করে। অনেক ম্যাচে এদিক-ওদিক হয়, বিশেষ করে শেষ মুহূর্তে খেলার সময়।’

‘আমার মনে হয় এটি এমন একটি লিগ, যেখানে দলগুলো উন্নতি করছে। এ মৌসুমে দলগুলো নতুন খেলোয়াড় এনে বেশি শক্তিশালী হচ্ছে। আমার কাছে মনে হয় লিগের আরও খেলোয়াড় আনা দরকার, কারণ লিগে বিধিনিষেধ অনেকবেশি। তাহলে আরও উন্নতি হবে।’

এমএলএসে আসা নিয়ে মেসি বলেছেন, ‘সত্যি কথা বলতে, এখানে আসাতে আমার ভালো লেগেছে। অনেক ভ্রমণ করতে হচ্ছে যদিও, কিন্তু এখানে উপভোগ করছি।’

ইন্টার মিয়ামির সাবেক কোচ জেরার্ড মার্টিনো বলেছিলেন, ‘যতক্ষণ না এমএলএসের নিয়ম-কানুন শিথীল করা হচ্ছে ততক্ষণ বড় খেলোয়াড় আসবে না। এতে চোট এবং নিষেধাজ্ঞা বাড়তে থাকবে। এক্ষেত্রে মেক্সিকোর দলগুলো ভালো, তারা ভালো সুবিধা পাচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিএমএলএসমার্টিনোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT