ফুটবল

মেসিকে বার্সায় ফিরতে বারণ সাবেক রিয়াল তারকা গুটির

মেসি প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের খেলোয়াড় হিসেবে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে প্যারিস সেন্ট জার্মেই দলের মেসি, তার পেছনে দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি বার্সেলোনায় ফিরছেন- কদিন ধরে আলোচনা এমনই। পিএসজির সঙ্গে বিচ্ছেদের আভাসে আরও জোরাল হয়েছে যেটি। কাতালান ডেরায় ফেরার আগ্রহ মেসিরও। আর্জেন্টাইন মহাতারকাকে অবশ্য বার্সেলোনায় ফিরতে বারণ করছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গুটি। বলেছেন, ‘আমি যদি মেসি হতাম, বার্সেলোনায় ফিরতাম না।’

স্প্যানিশ এক গণমাধ্যমে এমন বলেছেন হোসে মারিয়া গুতিয়েরেজ গুটি। বলেছেন, ‘মেসিকে নিয়ে কিংবা মেসিকে ছাড়া বার্সেলোনা কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না। আমি যদি মেসি হতাম, বার্সেলোনায় ফিরতাম না। মেসি ইতিমধ্যে সেখানে সবকিছু অর্জন করেছেন। এই মুহূর্তে এটা অনেক বড় চ্যালেঞ্জ।’

এদিকে মেসিকে দলে টানতে ৪০ কোটি ডলারের (প্রায় ৪ হাজার ২৬০ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। এমনকি ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলাপও শুরু করেছেন মেসির বাবা হোর্হে মেসি। মেসির চুক্তির বিষয়টি দেখভাল করবে সৌদি সরকার। দ্য টেলিগ্রাফ বলছে এমন কথাই।

বিষয়:আল হিলাল গুটি পিএসজি বার্সেলোনা মেসি রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…