ফুটবল

‘মেসি-বুসকেটস-আলবাদের সবকিছুই সুন্দর’

ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, দর্শকরা আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, দর্শকরা আনন্দে ভাসছে, একটি ক্রিকেট ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অল্প কিছুদিন আগেই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সঙ্গে এনেছেন বার্সেলোনার সাবেক সতীর্থ মিডফিল্ডার সার্জিও বুসকেটস ও ইউঙ্গার জর্ডি আলবাকে। এসে একমাসের মধ্যেই জিতলেন শিরোপা। ফাইনালে জিতে এ ত্রয়ী সম্পর্কে মিয়ামির মালিকপক্ষের একজন ডেভিড বেকহ্যাম বলছেন, ‘তাদের সবকিছুই সুন্দর।’

ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ৪৮ বর্ষী বেকহ্যাম বার্সেলোনার সাবেক ত্রয়ী সম্পর্কে বলছেন, ‘এটি ঠিক সিনেমার মতো, আপনি দেখছেন তারা আবেগ দিয়ে খেলছে। তাদের খেলার সবকিছুই সুন্দর।’

ক্লাবে যোগ দিয়ে প্রথম শিরোপা জেতার পর স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস বলেছেন, ‘দল বেশ দ্রুততার সাথে বেড়ে উঠছে এবং আমরা এতে বেশ খুশি। আমরা একটি শক্ত দল তৈরি করছি। আমাদের সাথে মেসি রয়েছে এবং সে খেলায় পার্থক্য তৈরি করে দিতে পারে। কারণ সে বিশ্বের সেরা।’

বিশ্বজয়ী মেসি মিয়ামিতে যোগ দেয়ার আগপর্যন্ত ক্লাবটির অবস্থা বেশ করুণ ছিল। লিগে দল ছিল তলানিতে, সেই দল নিয়ে লিগস কাপে শিরোপা জিতলেন মেসি।

বিষয়:আলবা ইংল্যান্ড এমএলএস বার্সেলোনা বুসকেটস বেকহ্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…