চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা সমর্থকদের আবেগঘন বার্তা মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ২১ বছরের সম্পর্ক ছেদ করে ২০২১ সালের আগস্টে অশ্রুসিক্ত নয়নে বার্সেলোনাকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি। পিএসজি ঘুরে এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। ৩৭ বর্ষী আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, কোনো একদিন ফিরবেন কাতালান ক্লাবটিতে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে এমন ইচ্ছের কথা জানান বিশ্বজয়ী মহাতারকা। জানিয়েছেন, ‘কুলার্স’ নামে খ্যাত ভক্তদের খুব মিস করছেন। বলেছেন, ‘আমি তাদের খুব মিস করি। আশা করি, আমরা দ্রুতই আবার একে অপরকে দেখতে পাবো এবং বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পেরে যে কারোই গর্ব বোধ করা উচিত।’

গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বার্সেলোনা। ২০১৯ সালের পর থেকে কেবল একবার লা লিগা শিরোপা জিতেছে। মেসির আশা, বার্সা আবারও নিজের জায়গায় দ্রুত ফিরে যাবে। বলেছেন, ‘আশা করি ক্লাবটি সবসময় যেমন ছিল, দ্রুতই সেই রূপে ফিরে যাবে। অবশ্য প্রতিটি মৌসুমেই শিরোপা জন্য শেষ অবধি লড়াই করেছে।’

Banglabid

‘একজন বার্সা খেলোয়াড় হিসেবে আপনি কখনও দ্বিতীয় হওয়া বা না জিতে স্থির থাকতে পারবেন না। কারণ সদস্য এবং সমর্থকরা আপনার কাছ থেকে বেশি আশা করে। বিশ্বের সেরা ক্লাব হওয়ার জন্য বেশি অর্জন করতে হবে। আমি বার্সাকে লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখতে চাই, যে বছরগুলোতে হাতছাড়া হয়ে যাবে, অন্তত শেষ পর্যন্ত লড়াই করুক।’

বার্সেলোনায় দুই দশকের পথচলায় অনেক কীর্তি গড়েছেন মেসি। ১০বার লা লিগা, ৪বার চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অনেক। প্রিয় মুহূর্ত হিসেবে বার্সেলোনার শিরাপা জয়ের মুহূর্তগুলোর কথা বলেছেন মহাতারকা।

‘সত্যি বলতে অনেক বিশেষ মুহূর্ত ছিল। আমার সবচেয়ে বেশি মনে পড়ে দলীয় শিরোপাগুলো যে আমরা জিতেছি। সেগুলো খুব বিশেষ মুহূর্ত ছিল এবং আমি খুব উপভোগ করেছি।’

Reneta

কোচ হিসেবে পেপ গার্দিওলার কথা স্মরণ করেছেন মেসি, ‘অনেক বছর ধরে তিনি আমার কোচ ছিলেন এবং আমরা এমন অবিশ্বাস্য সব অর্জন করেছি যা আমরা কল্পনাও করিনি।’

সতীর্থদের প্রসঙ্গে সবার আগে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর কথা মনে করেছেন মেসি, ‘তিনি আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন, সাহায্য করেছিলেন এবং প্রথমদিকে দলে আমার মুহুর্তগুলোতেও সাহায্য করেছিলেন, তা অন্যরকম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT