চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়েই জয়ের স্বাদ পেলো আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের খেলোয়াড় লিওনেল মেসি হাসিমুখে খেলায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির খেলা অনিশ্চিতার মধ্যে ছিল। শুরুর একাদশে তাকে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। বদলি খেলোয়াড় হিসেবে অবশ্য নেমেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। জয়ের স্বাদ নিয়েই মাঠ ছেড়েছেন এলএম টেন। ঘরের মাঠে প্রতিপক্ষকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে।

এস্টাদিও মাস মনুমেন্টালে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে লাতিন অঞ্চলের ম্যাচের তৃতীয় মিনিটেই আকাশী-নীলরা গোলের আনন্দে ভাসে। রদ্রিগো ডি পলের কর্নার কিকে উড়ে আসা বলে ডান পায়ের শটে নিশানাভেদ করেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

বিরতির পর ৫৩ মিনিটে জুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে নামেন মেসি। গোটা ম্যাচে তিনটি শট নিতে পারলেও কোনোটিই লক্ষ্য বরাবর ছিল না। অধিকাংশ সময় মাঠে মহাতারকার অনুপস্থিতি অবশ্য স্বাগতিকদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

Banglabid

পেশির চোটে ইন্টার মিয়ামির কয়েক ম্যাচে খেলতে পারেননি এলএম টেন। গত রোববার সিনসিনাটির বিপক্ষে তিনি মাঠে ফেরেন। ম্যাচের শুরু থেকে মেসি না খেললেও দ্বিতীয়ার্ধে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপ্যারাগুয়েফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT