চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ‘রোনালদোর বেতনের বেশি’ দিতে প্রস্তুত আল হিলাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি গ্রীষ্ম মৌসুমের শেষে। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন নাকি অন্যকোন ক্লাবে যাবেন বিশ্বজয়ী মহাতারকা তা নিয়ে আলোচনার শেষ নেই। এমন বাস্তবতায় সৌদি আরবের ক্লাব হিলাল মেসিকে দলে টানতে চায়। সেটি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরে পাওয়া বেতনের চেয়ে বেশিতে।

মেসি যদি ফ্রান্স ছাড়েনই, সম্ভাব্য গন্তব্য হিসেবে শুরুতেই নাম আসছে সাবেক ক্লাব বার্সেলোনার। এরপরই আসছে সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির নাম। সবকিছু ছাপিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেলে সবচেয়ে বেশি বেতনে মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আল হিলাল।

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন সিআর সেভেন। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে আড়াই বছরের চুক্তি হয়েছে ৩৮ বর্ষী রোনালদোর সঙ্গে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে মেসির জন্য সেখানে ৪০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আল হিলাল।

লে’কিপের প্রতিবেদন, কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে সৌদি আরবে আনতে খুব করে চাচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনাও করেছে ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালআল-নাসেরমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT