ফুটবল

রিয়াল সভাপতি জানালেন ‘কবে আসছেন’ এমবাপে

Real Madrid ফুটবল তারকা এমবাপে, প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল তারকা এমবাপে, রিয়াল মাদ্রিদের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরাসিদের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হবে, সেটা অবশ্য ২০২৩ সালের গ্রীষ্ম মৌসুমে নয়, এমন বলেছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

২৪ বর্ষী এমবাপে প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে চুক্তি শেষে আগামী বছর ফ্রি-এজেন্ট হয়ে যাবেন। তখন পিএসজি তারকাকে পেতে আত্মবিশ্বাসী রিয়াল। পেরেজ বলেছেন, ‘হ্যাঁ, সে আসবে, তবে সেটা এবছর নয়, আগামী বছর।’

২০২১ সালে ব্লাঙ্কোসরা এমবাপেকে দলে টানতে ২২০ মিলিয়নের প্রস্তাব দিয়ে রেখেছিল। লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে সেই সুযোগ না দিয়ে ২০২৪ পর্যন্ত চুক্তি নবায়ন করে এমবাপের সাথে।

বিষয়:এমবাপে পিএসজি পেরেজ ফ্রান্স রিয়াল স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…