চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর টোটকা জানালেন এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে মাঠের বাইরে থাকার কথা থাকলেও বদলি হিসেবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিলেন কাইলিয়ান এমবাপে। লিওনেল মেসি ও নেইমার ছিলেন শুরু থেকেই। ত্রয়ী জুটি মিলেও বায়ার্নের বিপক্ষে হার ঠেকাতে পারেনি পিএসজির।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। হ্যামস্ট্রিং চোটে আড়াই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকা এমবাপে ম্যাচের ৫৭ মিনিটে বদলি হিসেবে নামেন।

একটি গোলও পেয়েছিলেন ফরাসি তারকা, অফসাইডের কারণে যেটি বাতিল করেন রেফারি। ম্যাচে মেসি-নেইমারও উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি। হতাশার ফলাফল আসে।

ম্যাচ শেষে এমবাপের কথায় উঠে আসে তিনি হতাশ নন। পরের লেগে বায়ার্নের মাঠে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেই টোটকাও দিলেন ২৪ বছর বয়সী তারকা।

‘প্রত্যেকেরই ফিট থাকতে হবে, ভালোভাবে ঘুমাতে হবে, ভালো খেতে হবে। এ ম্যাচে তেমন কিছুই করতে পারিনি। যা আমাদের জন্য অস্বস্তিকর ছিল। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ৯ মার্চ দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে জেতার বিকল্প নেই ফরাসি জায়ান্টদের। অন্যদিকে দাপুটে লিয়াম নাগেলসম্যানের দল কোয়ার্টার ফাইনালের দিকে তাকিয়ে একধাপ এগিয়ে থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিবায়ার্নমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT