চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বাড়ি ফিরতে পারলেন ডেমিয়েন মার্টিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে গত ২৬ ডিসেম্বর গোল্ড কোস্টের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন। এরপর থেকেই কোমায় চলে গিয়েছিলেন এ কিংবদন্তি। রোববার সে অবস্থা থেকে জ্ঞান ফেরার কথা জানিয়েছিল মার্টিনের সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট। এবার গিলক্রিস্ট জানালেন কিংবদন্তি মার্টিনকে হাসপাতাল থেকে দেয়া হয়েছে ছাড়পত্র, বাড়ি নেয়া হয়েছে তাকে।

মেনিনজাইটিস (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে দুবারের বিশ্বকাপজয়ী ডেমিয়েন। স্থানীয় সংবাদমাধ্যমে খবর, ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে কোমায় রাখা হয় ৫৪ বর্ষী মার্টিনকে। বক্সিং ডেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাকে গোল্ডকোস্ট থেকে ব্রিসবেনে নেয়া হয়। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট খেলা মার্টিন গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে কৃত্রিম কোমায় রাখেন।

তার ছাড় পাওয়ার বিষয় গিলক্রিস্ট বলেছেন, ‘চমৎকার খবর হল, সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পুরোপুরি সুস্থ হতে এখনও কিছুটা পথ বাকি, কিন্তু সে বাড়ি ফিরেছেন। এটা সত্যিই দারুণ। তার পরিবারের সবাই সমর্থন ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

আরেক সতীর্থ মার্ক ওয়াহ বলেছেন, ‘এটা প্রায় অলৌকিকই বলা যায়। আইসিইউতে থাকার সময় ওর অবস্থা খুবই খারাপ দেখাচ্ছিল, তাই না?’

ওয়াহের জবাবে গিলক্রিস্ট চিকিৎসাকর্মীদের প্রশংসা করেন। তিনি বলেছেন, ‘চিকিৎসকদের কাছ থেকে শোনা গেছে, অ্যাম্বুলেন্স কর্মকর্তারা শুরুতেই যেভাবে চিকিৎসা দিয়েছেন, তা নিখুঁত ছিল। এতেই সংক্রমণটা শুরুতেই নিয়ন্ত্রণে আসে।
এখনও তার সামনে কিছুটা পথ বাকি, অবস্থা ছিল চরম, কিন্তু খবরটা দারুণ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগিলক্রিস্টব্রিসবেনমার্টিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT