ফুটবল

‘লিভারপুলকে হারাতে পারলে যে কাউকে হারানো সম্ভব’

প্রশিক্ষক বা কোচ মাঠে মনোযোগীভাবে নোট নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশিক্ষক বা কোচ মাঠে খেলোয়াড়দের জন্য পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এফএ কাপে কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা অলরেডদের হারানোয় দারুণ উচ্ছ্বসিত ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। লিভারপুলের মতো দলের সঙ্গে জয় তুলে নিজেদের মোমেন্টাম ফিরে পেয়েছেন, মনে করছেন তিনি। বলছেন, যে দল লিভারপুলকে হারাতে পারে তারা সবাইকে হারাতে সক্ষম।

ওল্ড ট্রাফোর্ডে রোববার রাতে লিভারপুলের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে ইউনাইটেড। ১২১ মিনিটে, অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে আইভরি কোস্টের আমাদ দিয়ালোর গোলে জয় তোলে রেড ডেভিল বাহিনী।

ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘এটাই একটি সেরা মুহূর্ত হতে পারে। এই দলটির মধ্যে আশ্চর্যজনক কিছু করার বিশ্বাস এবং শক্তি আছে। আপনি যখন লিভারপুলকে হারাবেন, তখন যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারেন।’

‘ম্যাচের প্রথম ৩৫ মিনিটে যা দেখেছি, তাতে মনে হয়েছে এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল। দারুণ সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো এখন শুধু বের করে আনতে হবে এবং দলটির ধারাবাহিকতা অর্জন করতে হবে। ম্যাচের প্রথম ৩৫ মিনিট ছিল চোখ জুড়ানো পারফরম্যান্স। খুব আনন্দদায়ক ছিল। খেলোয়াড়দের উজাড় করে দেয়ার মনোভাব দেখতে পাচ্ছি। এই মৌসুমে আমাদের অনেক বাধা রয়েছে, সবকিছুই আমাদের মানিয়ে নিতে হবে।’

বিষয়:এফএ কাপ টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…