চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফেরা নিয়ে যে খবর দিলেন মিয়ামি কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। চোট উন্নতির পথে থাকলেও পুরোপুরি সেরে ওঠেননি ৩৭ বর্ষী মহাতারকা। কত সময় লাগতে পারে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন ইন্টার মিয়ামি কোচ টাটা মার্টিনো। তবে মিয়ামির মৌসুম শেষ হওয়ার আগেই দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন, আশা কোচের।

মিয়ামি কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সে এখনও দলের সঙ্গে অনুশীলন করছে না। তবে মাঠে ফিরেছে, ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে কাজ করছে। শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। তবে এটা অনুমান করা যায় যে, সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না। এতটা প্রস্তুত তিনি এখনও হয়ে ওঠেননি।’

‘শারীরিক প্রশিক্ষকের সঙ্গে চিকিৎসক দল মিলে তার কাজের পরিকল্পনা করছে। তবে মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে পারবে বলে আশাবাদী। দলের সঙ্গে অনুশীলনের আনুমানিক কোনো দিনক্ষণ এখনই জানাতে পারব না। তবে সেটা খুব দূরে নয়। চোট থেকে সেরে ওঠার একটি দিক হচ্ছে শারীরিক এবং একটি মানসিক। আমাদের উভয় দিক কাটিয়ে উঠতে হবে।’

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিয়ামি। চলতি মৌসুমে তাদের আর ৯টি ম্যাচ বাকি আছে। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় সিনসিনাটির মুখোমুখি হবে মিয়ামি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

মে ৩১, ২০২৬

পরিবারকে ঘিরেই জেমসের ঈদ আনন্দ

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক মাসে ভারতের শেয়ার বাজার থেকে ৩৩ হাজার কোটি রুপি তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

মে ৩১, ২০২৬

হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT