ইন্টার মিয়ামির জার্সিতে টানা চতুর্থ ম্যাচে অনুপস্থিত থাকলেন লিওনেল মেসি। চোটে পড়া আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া জয়ের দেখাই পাচ্ছে না টাটা মার্টিনোর দল। শিকাগো ফায়ারের কাছে ৪-১ গোলের বড় পরাজয় নিয়ে ছাড়তে হয়েছে মাঠ।
এ পরাজয়ের ফলে মিয়ামির প্লে-অফ খেলার পথ কঠিনই রইল। ক্লাবটি ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র এবং ১৬ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৪৯ মিনিটে জার্দান শাকিরির গোলে লিড পায় শিকাগো। মিনিট চারেক পর স্পটকিক থেকে নিশানাভেদ করে মিয়ামিকে সমতায় ফেরান জোসেফ মার্টিনেজ।
খেলার বাকি অংশে ছিল শুধুই শিকাগোর আধিপত্য। ৬২ ও ৬২ মিনিটে জালের দেখা পান মারেন হাইলে-সেলাসি। আট মিনিট পর আবারো গোলের দেখা পান শাকিরি।







