বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে, সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীও দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বিষয়:খালেদা জিয়া জিয়া উদ্যান জিয়াউর রহমান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…