চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে খেলতে আগ্রহী এলিসা পেরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসে ১২৮ বছর পর ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলাটি ফিরে আসবে, তাতে বেশ রোমাঞ্চিত এলিসা পেরি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার চার বছর পর মেগা স্পোর্টস ইভেন্টে অংশ নিতে আগ্রহের কথা জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর্দা যখন উঠবে, পেরির বয়স হবে ৩৭। অভিজ্ঞ তারকা ফর্ম ধরে রাখা সাপেক্ষে গেমসে খেলতে আগ্রহী।

ব্রিটিশ গণমাধ্যমে বলেছেন, ‘নিজেকে এমন ব্যক্তি মনে করি না যে অবসর গ্রহণের তারিখ ঠিক করতে চাই। কখনোই ব্যাপারটাকে সেভাবে দেখিনি। যদি এখনো খেলি, ভালো ছন্দে থাকি, তাহলে অলিম্পিকে থাকতে চাই। অলিম্পিকে খেলার লক্ষ্য নির্ধারণ করিনি। তবে যদি যথেষ্ট ভালো অবস্থানে থাকি, সেখানে থাকতে পছন্দ করব।’

অস্ট্রেলিয়ার জার্সিতে পেরি জিতেছেন ছয়টি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ। ২০২২ সালে ম্যানচেস্টারে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পাওয়া দলের অংশ তিনি। এবার অলিম্পিক পদক গলায় ঝোলাতে চান।

পেরি বিশ্বে নারী ক্রীড়াবিদদের মধ্যে আদর্শ হয়ে উঠেছেন। সিনিয়র পর্যায়ে কোনো ঘরোয়া ম্যাচ না খেলেও ১৬ বছর বয়সে ২০০৭ সালের জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হয়েছিলেন।

প্যারিসে ১৯০০ সালে অলিম্পিকের দ্বিতীয় আসরে অন্তর্ভুক্ত হয়েছিল ক্রিকেট। গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের একমাত্র ম্যাচটি দুই দিনব্যাপী মাঠে গড়িয়েছিল। ১৫৮ রানের বিশাল জয় ছিল গ্রেট ব্রিটেনের। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টুয়েন্টি ফরম্যাটে ক্রিকেট আয়োজন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএলিসা পেরিক্রিকেটলস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT