চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম রাতে কে কার মুখোমুখি, খেলা কখন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কাঠামোয় মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। প্রথমদিনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো দলগুলো।

আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইতালির ক্লাব জুভেন্টাস ও নেদারল্যান্ডসের পিএসভি আইন্দোহভেন। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে মাঠের লড়াই। একই সময়ে মাঠে নামবে ইয়াং বয়েজ ও অ্যাস্টন ভিলা। অন্য চারটি ম্যাচ শুরু হবে রাত ১টায়।

নতুন কাঠামোয় ৩২ দল থেকে বেড়ে এবার অংশ নিচ্ছে ৩৬ দল। পাশাপাশি নেই কোনো গ্রুপপর্ব। প্রথম ম্যাচ ডের প্রথম দিনে ৬ ম্যাচে নামছে ১২ দল।

Banglabid

এক নজরে প্রথম দিনের ম্যাচগুলো
এসি মিলান-লিভারপুল: লিভারপুল ও এসি মিলানের ম্যাচের কথা বলতে গেলে শুরুতে আসে ২০০৫ আসরের ফাইনালের স্মৃতি। টুর্নামেন্টটির ইতিহাসে যা অন্যতম নাটকীয় এবং রোমাঞ্চকর ম্যাচ হিসেবে পরিচিত। প্রথমার্ধে ৩–০তে এগিয়ে গিয়েছিল মিলান। দ্বিতীয়ার্ধে লিভারপুল ঘুরে দাঁড়িয়ে ৭ মিনিটের মধ্যে তিন গোল শোধ করে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে শিরোপা জেতে লিভারপুল। মঙ্গলবার রাতে ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান ৬ বার জেতা ইংলিশ প্রতিপক্ষকে আতিথেয়তা দেবে নিজেদের মাঠে।

রিয়াল মাদ্রিদ-স্টুটগার্ট: গত মৌসুমে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ আর ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার প্রথম ম্যাচে আরেক জার্মান ক্লাব স্টুটগার্ট প্রতিপক্ষ। ২০১০ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে স্টুটগার্ট।

বায়ার্ন মিউনিখ-ডায়নামো জাগরেব: চ্যাম্পিয়ন্স লিগে টানা ২০ বছর ধরে মৌসুমের প্রথম ম্যাচে হারেনি বায়ার্ন মিউনিখ। এমনকি গ্রুপপর্বে টানা ৪০ ম্যাচে অপরাজিত ৬ বারের চ্যাম্পিয়নরা। আসরের শুরুতে নিজের মাঠে বাভারিয়ানদের প্রতিপক্ষ ক্রোয়াট ক্লাব ডায়নামো জাগরেব।

Reneta

জুভেন্টাস-আইন্দোহভেন: টানা ১১ আসর মূল পর্বে খেলার পর ২০২৩-২৪ আসরে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি জুভেন্টাস। তুরিনে বুড়িদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ গতবছর শেষ ষোলোয় খেলা আইন্দোহভেন। চ্যাম্পিয়ন্স লিগে দুদলই প্রায় নিয়মিত খেললেও এবার প্রথম মুখোমুখি হচ্ছে।

ইয়ং বয়েজ-অ্যাস্টন ভিলা: ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে অ্যাস্টন ভিলা। ১৯৮১-৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ জেতা ইংলিশ ক্লাবটি গতবছর প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছিল।

স্পোর্টিং লিসবন-লিল: গত আসরে শেষ ১৬তে খেলেছিল স্পোর্টিং এবং প্রতিপক্ষ লিল প্রথমপর্ব টপকাতে পেরেছে সর্বশেষ ২০২১-২২ মৌসুমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসি মিলানচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিনা দোষে কয়েদ খেটে চলেছে জনগণ’

পরবর্তী

গণবিয়ে আয়োজনের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

পরবর্তী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণবিয়ে আয়োজনের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

জনসমাগমের মধ্যে চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসমাবেশে আসছে বিএনপির নেতাকর্মীরা, পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT