সিটির নাটকীয় জয়ের রাতে লিভারপুলের প্রত্যাবর্তন
ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগে শনিবার রাতে ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং চেলসি তাদের প্রত্যাশিত জয় পেয়েছে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ইপসউইচ টাউনের বিপক্ষে জয় পেয়েছে সিটিজেনরা। দিনের অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে সহজ জয় পেয়েছে ব্লুজরা। পিছিয়ে পড়েও ব্রেন্টফোর্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করেছে অলরেডসরা।
ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধের ১৯ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় সিটি। এর ২ মিনিটের ব্যবধানে দাইজেন মায়েদার গোলে ম্যাচে সমতা ফেরে ইপসউইচ সিটি। ৩৪ মিনিটে হালান্ডের গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতি থেকে এসে ৬৯ মিনিটে নরওয়েজিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। ম্যাচের ৯০ তম মিনিটে জিয়ান ফ্লেমিং এর পেনাল্টি গোলে ব্যবধান কমায় সফরকারি ক্লাবটি। শেষ অবধি ৩-২ গোলে জিতে ম্যানসিটি।
অন্য ম্যাচে ৪৬ এবং ৯০ মিনিটে পেদ্রো নেটোর জোড়া গোলে এভারটনের মাঠে তাদের বিপক্ষে সহজ জয় পায় চেলসি। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই জয় পেল ব্লুজরা। ম্যাচের ৭৫ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আরেক ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লিভারপুল। ঘরের মাঠে দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় ব্রেন্টফোর্ড। ৪৪ মিনিটে কিন লুইজ-পটারের গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রেন্টফোর্ড। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে ভিক্টর মুনোজের গোলে সমতায় ফেরে লিভারপুল। পরে আলেক্সেন্ডার ইসাকের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। ম্যাচে ৪৫ মিনিট শেষে যোগ করা সময় ইহোর ইয়ারমোলিউক এবং ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে ভিটালি জেনেল্ট লাল কার্ড দেখেন।
প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে ২১ পয়ন্টে শীর্ষে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ১৩ পয়েন্ট নিয়ে তিনে ব্রাইটন, চারে চেলসি, ১২ পয়েন্টে পাঁচে লিভারপুল।






