বিনোদন

মেসির খেলা দেখতে গ্যালারিতে ডিক্যাপ্রিও-সেলেনা

গ্যালারিতে মেসির খেলা উপভোগ করছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে মেসির খেলা দেখছেন দর্শকরা, আনন্দে ভাসছেন সবাই।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলসের মাঠ বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে বসেছিল হলিউড তারকাদের মেলা। মেসির খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তারা।

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে ইন্টার মায়ামির জন্য আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচটি ছিল এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে, তাদের মাঠেই। ম্যাচটি ঘিরে তাই ফুটবলপ্রেমীদের ছিল বাড়তি উত্তেজনা।

এই ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি হলিউড তারকারাও। গ্যালারিতে উপস্থিত ছিলেন ওয়েলসের প্রিন্স হ্যারি, হলিউড তারকা ওয়েন উইলসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, সেলিনা গোমেস, তাইগা ও উইল ফেরেল।

লিওনার্দো ডিক্যাপ্রিওকে আইসক্রিম খেতে খেতে খেলা দেখতে দেখা গেছে। অভিনেতার সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

মেসির জোড়া অ্যাসিস্টে মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪তে আছে মায়ামি।

সূত্র: ডেডলাইন

বিষয়:ইন্টার মায়ামি প্রিন্স উইলিয়াম মেসি লিওনার্দো ডিক্যাপ্রিও সেলেনা গোমেজ হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…