ফুটবল

জাতীয় দলের সাবেক সতীর্থকে নতুন কোচ হিসেবে পেলেন মেসি

অফিসিয়াল ফুটবল জার্সি পরিহিত একজন পুরুষ কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ কোচ ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, পরেছেন অফিসিয়াল ফুটবল জার্সি ও জ্যাকেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন কোচ নিয়োগ দিল ইন্টার মিয়ামি। প্রধান কোচ গিয়েরমো হোয়োসের জাগায় ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেসকে দায়িত্ব দিয়েছে ক্লাবটি। বৃহস্পতিবার ক্লাবটির বোর্ড জানিয়েছে।

টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকা মেজর লিগের দলটির দায়িত্ব নিচ্ছেন ৫২ বর্ষী আর্জেন্টাইন কোচ। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তারা প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নতুন কোচ নিয়োগের বিষয়টি। সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিট পাওয়ার পর গঞ্জালেস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আসার আগপর্যন্ত গিয়েরমো হোয়োস অস্থায়ীভাবে দলের দায়িত্বে থাকবেন।

গঞ্জালেজ আগে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল , ইউনিওন (সান্তা ফে) এবং প্লেটেনসে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করে তিন বছর পর ইউরোপে চলে যান তিনি। সেখানে লা লিগার ভ্যালেন্সিয়া ও জারাগোজা, সিরি আ’র ইন্টার মিলানের হয়ে খেলেছেন। তিনি ২০০৫ সালে আর্জেন্টিনায় লিওনেল মেসির সতীর্থ ছিলেন। সেই বছর গঞ্জালেজ এবং মেসি দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরু এবং উরুগুয়ের বিপক্ষে খেলেছেন।

গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর ইন্টার মিয়ামির দায়িত্ব ছেড়ে দিলে হোয়োস প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন কোচের হিসেবে দায়িত্ব নেন। তিনি ইন্টার মিয়ামির স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে আসেন। বিশ্বকাপের পর দল কর্তৃপক্ষ তাকে স্থায়ী ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়ার আগ পর্যন্ত আপদকালীন দায়িত্ব পালন করেছেন।

বিষয়:ইন্টার মিয়ামি কোচ রদ্রিগো ডে পল লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…