‘এমন স্বীকৃতি অনেক বড় সম্মানের’ মেসির ভোটে আপ্লুত মাজা

আলজেরিয়ান তারকা ইব্রাহীম মাজা কোপা ট্রফিতে বিশ্বজয়ী লিওনেল মেসির ভোট পাওয়ার পর উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। কিংবদন্তির থেকে এমন স্বীকৃতি পাওয়াকে ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি ও সম্মান হিসেবে দেখছেন ২০ বর্ষী মিডফিল্ডার।
ঘটনা সদ্যগত ব্যালন ডি’অরে বর্ষসেরা উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়ের জন্য দেয়া ভোট ঘিরে। জার্মান বুন্দেসলিগার তরুণ আলজেরিয়ান মাজাকে ভোটে বেছে নিয়েছেন লিওনেল মেসি। গত বিশ্বকাপে একটা ম্যাচেই জাতীয় দল জার্সিতে নেমেছিলেন মাজা, সেটিও আর্জেন্টিনার বিপক্ষে, ৮২ মিনিট পর্যন্ত খেলেছেন। মেসির নজড়েও পড়েছেন তখন।
মেসির ভোটের কথা সামনে আসার পর মাজা বলেছেন, ‘কিছুক্ষণ আগেই বিষয়টি জানতে পারি, তখন আমার পুরো মনোযোগ ছিল ম্যাচের দিকে। চেয়েছিলাম এই বিষয়টি নিয়ে ভাবা আপাতত স্থগিত রাখতে এবং ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, যাতে নিশ্চিত হওয়া যায় খবরটি সত্য কিনা।’
‘ম্যাচ শেষে বিষয়টি নিয়ে একটু খোঁজ নেই, তাছাড়া আমার কাছে একটি ফোনও এসেছিল। চেষ্টা করেছি যেন মনোযোগ সরে না যায়, কিন্তু তারপরও কিছু বার্তা আসতে শুরু করে। এমন স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের, বিশেষ করে যখন মেসির মতো একজন খেলোয়াড় আমাকে বেছে নিয়েছেন।’
আলজেরিয়ান এই মিডফিল্ডার জুনিয়র পর্যায়ে পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে নজর কেড়েছেন। বুন্দেসলিগার ক্লাব বেয়ার লেভারকুসেন জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রেও চলে এসেছেন মাজা। তাকে দলে নিতে লড়ছে ফরাসি জায়ান্ট পিএসজি।





