ফুটবল

রোনালদোর চেয়ে যেখানে অনেক এগিয়ে মেসি

রোনালদোর চেয়ে যেখানে অনেক এগিয়ে মেসি

লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একের পর এক অসাধারণ রেকর্ড যোগ করেই চলেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডের মাঠে ইন্টার মিয়ামির ২-১ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। এর মাধ্যমে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত রেকর্ডটিতে নিজের অবস্থান আরও জোরালো করেছেন মেসি। 

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। মেজর লিগ সকারে এখন পর্যন্ত ২৬টি গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ৩৯ বর্ষী মহাতরকা তার ক্যারিয়ারে ১,১৮৪ ম্যাচ ৯৩৭টি গোল করেন। প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন এই বিশ্বকাপ জয়ী মহাতারকা।

মেসির অ্যাসিস্টের পরিসংখ্যানও বেশ চমকপ্রদ। আর্জেন্টাইন সাবেক অধিনায়ক এখন পর্যন্ত ৪২৮টি অ্যাসিস্ট করেছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৬৫টিতে। অর্থাৎ প্রতি ৭১ মিনিটে তিনি একটি গোল বা অ্যাসিস্টের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন। ১,৪০০ এর মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ৩৫টি গোল বা অ্যাসিস্ট।

সাম্প্রতিক সময়ে তার দুর্দান্ত ফর্ম এই মাইলফলক স্পর্শের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। আর্জেন্টিনা এবং ইন্টার মিয়ামির হয়ে নিজের শেষ ২৭ ম্যাচে মেসি ৩৬টি গোল বা অ্যাসিস্টের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা এখনো অব্যাহত আছে। পর্তুগিজ মহাতারকা ১,৩৪৩ ম্যাচে ৯৮৫ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। প্রতি ১১১ মিনিটে একটি গোল করেছেন রোনালদো, যা মেসির চেয়ে ৪৮টি বেশি।

তবে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পরিসংখ্যানে এগিয়ে আছেন মেসিই। তার ১,৩৬৫টির বিপরীতে রোনালদোর সংগ্রহ ১,২৪৬টি। মূলত অ্যাসিস্টের সংখ্যার বিশাল পার্থক্যের কারণেই মেসি এখানে রোনালদোর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো মেজর লিগ সকার রেকর্ড লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…