ফুটবল

‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ব্রাজিলিয়ান লিগের একটি ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে তর্ক করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মুখ ঢেকে কথা বলার দায়ে নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচার বিষয়ক সর্বোচ্চ আদালত (এসটিজেডি)। গত রোববার ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে সান্তোসের ম্যাচে এ ঘটনা ঘটে। 

রোববার বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নেইমার জুনিয়রের দল সান্তোস। ওই ম্যাচে জার্সি মুখে টেনে কথা বলায় বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছিলেন বাহিয়ার খেলোয়াড়রা। এমন ঘটনা ঘটানোয় ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়মের আওতায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরবর্তীতে ব্রাজিল ক্রীড়া আদালত বিষয়টি আমলে নেয়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। ছুটে যান বাহিয়ার বেঞ্চের দিকে। নেইমারের বিপক্ষে অভিযোগ আনা হয় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না। এটাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

তবে মুখ ঢেকে দুই ম্যাচ নিষিদ্ধ হলেও লাল কার্ডের কারণে আরও এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন নেইমার। সবমিলে তিন ম্যাচ নিষিদ্ধ থাকবেন তিনি। নেইমারের এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারবে তার ক্লাব সান্তোস।

‘ভিনি জুনিয়র প্রোটোকল’ হলো ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ফিফা এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর তৈরি করা একটি সুনির্দিষ্ট ও কঠোর নীতিমালা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রাম ও তার ওপর ঘটা একের পর এক বর্ণবাদী আক্রমণের প্রেক্ষিতে প্রোটোকলটির নামকরণ ও বাস্তবায়ন করা হয়। 

বিষয়:নিষিদ্ধ নেইমার ব্রাজিল ক্রিয়া আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…