মেসি গোল করলেন, গোল করালেন, পিছিয়ে পড়েও তিন পয়েন্ট তুলল মিয়ামি

মেজর লিগ সকারে পিছিয়ে পড়েও লিওনেল মেসির দুর্দান্ত গোলে জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। স্বাগতিক নিউ ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এক গোলের পাশাপাশি অপর গোলে অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩তম মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আক্রমণে গতি বাড়ায় মিয়ামি।
৬৯তম মিনিটে মেসির পাসে বল পেয়ে জালে জড়িয়ে মিয়ামিকে সমতায় ফেরান হেরমান বের্তেরামে। ৮৩তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন মেসি। বাকি সময় আর কোন গোল না হলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। সমান ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নিউ ইংল্যান্ড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





