ফুটবল

মা হারালেন স্কালোনি

মা হারালেন স্কালোনি

আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সান্তা ফে প্রদেশের পুহাতোতে নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে খবরটি জানিয়ে স্কালোনি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। স্কালোনির অধীনে খেলা অনেক ফুটবলার তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

স্কালোনির খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে কোচিং ক্যারিয়ার পর্যন্ত প্রতিটি সাফল্যের পেছনে মায়ের অবদান ছিল। বিভিন্ন সময়ে তিনি ক্যারিয়ারের সংকটময় বা আনন্দঘন মুহূর্তে মায়ের অবদানের কথা স্মরণ করেছেন।

২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর শিরোপা অসুস্থ মাকে উৎসর্গ করেছিলেন স্কালোনি। সেসময় জানিয়েছিলেন অসুস্থতাকে সঙ্গী করেও মা তাকে সবসময় সাহস জুগিয়েছিলেন।

ইউলালিয়া মারজেত্তি স্কালোনির বাবার সঙ্গে পুহাতো শহরে বাস করতেন। তাদের তিন সন্তান রয়েছে। তারা লিওনেল স্কালোনি, মাউরো এবং করিনা। ছোট পরিসরে তার শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।

স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপ জয়ী হয়। দলটি তার অধীনে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, লা ফিনালিস্সিসিমাও জেতে।

বিষয়:আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মা হারালেন স্কালোনি লিওনেল স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…